ফের সুন্দরবনের লোকালয়ে রয়‍্যালবেঙ্গল - The News Lion

ফের সুন্দরবনের লোকালয়ে রয়‍্যালবেঙ্গল

 


দি নিউজ লায়নঃ  সুন্দরবনে ফের লোকালয়ে রয়‍্যালবেঙ্গল। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়া চার নম্বর ইমলিবাড়ি  গাড়ল নদীর চরে দেখা মিললো বাঘের পায়ের ছাপ।মঙ্গলবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় নদীর চরে বাঘের পায়ের ছাপ।আর বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।এদিন সকাল থেকে শুরু হয় বিক্ষিপ্ত  বৃষ্টিপাত।অপর দিকে নদী গুলিতে ভরা কোটাল।ফলে অনুসন্ধানে কাজে বাধা পেতে হয় বনকর্মীদের। তবে বাঘের পায়ের ছাপের দেখা মিললেও লোকালয়ে এখনও পর্যন্ত কোন বাঘের সন্ধান পাওয়া যায়নি এমনি খবর বন দফতর সূত্রে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে এলাকার কিছু মানুষ চাষের কাজে যাওয়ার সময় গাড়াল নদীর চরে কাদার উপরের বাঘের পায়ের ছাপ দেখতে পান।সেই পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে।সঙ্গে সঙ্গে তারা খবর দেয় বন দফতরে।খবর পেয়ে সজনেখালি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে চিরুনি তল্লাশি শুরু করে।এদিকে জোয়ারে জন্য কাজে কিছু বাধা পায়।তবে বাঘের কোন খোঁজ না মেলায় দ্বীপের ম্যানগ্রোভ জঙ্গলগুলিতেও তল্লাশি চালায়।এদিকে বনকর্মীদের অনুমান রাতের অন্ধকারে বাঘটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকেপড়েছিল কিন্তু পরে হয়ত ফের জঙ্গলে ফেরৎ গিয়েছে। 


তবে তা নিশ্চিত করতে সাতজেলিয়া এবং ছোটমোল্লাখালি দ্বীপে ইকনা কুকুর নামিয়েও অনুসন্ধান চালান বনকর্মীরা৷সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান সাতজেলিয়া গাড়ল নদীর চরে বাঘের পায়ের ছাপের হদিস পাওয়া গেছে।খবর পাওয়ার পরই দুটি দ্বীপে ফরেস্ট টিম তল্লাশি শুরু করেছে।তবে নদীর চরে বাঘের পায়ের ছাপ মিললেও লোকালয়ে বাঘের হদিস পাওয়া যায়নি।এখনও তল্লাশি চলছে এবং রাতে ও বন কর্মীরা পাহারায় থাকবে জল পথে বোর্ড নিয়ে।সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন গাড়ল নদীর চরে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে।এ বিষয়ে বন দফতর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।ফলে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.